![]()
কলমে কালিদাস
কলমে — সুব্রত পণ্ডিত
সংকলন — শূন্যর শূন্যস্থান (প্রথম খণ্ড)
নিত্য মুদ্রিত ছন্দ-সুরে আবেগী চিত্ত,
মুদ্রার মহিমায় সদা প্রজ্জ্বলিত নৃত্য।
নৃত্যের ছন্দে নটরাজ রচিত-খচিত,
পুরুষ-নারী আধাআধি সত্তায় গ্রথিত।
এক মাল্যতেই অভিনয় — নাটক-নৃত্যের শপথ,
তাল, ছন্দ, লয় কাটলেই ঘটে যায় বিপদ।
নাচ, গান, বাজনা — সবই হলো এক সাধনা,
আবারও প্রকাশিত হয় অন্তরের বেদনা।
কবির কবিতায় থাকে লুকানো দেনা-পাওনা,
পাঠকের পাঠের ভুলে খুঁজে পাওয়া যায় না।
শব্দপ্রয়োগের আহ্বানে বাক্যের বিনোদন,
সৃষ্টির উদাহরণে আন্দোলিত আনন্দবর্ধন।
আবেগ, অনুভূতি, উপলব্ধি — চিন্তার সংক্ষিপ্ত রূপ,
পদ্য, গদ্য, নাটক, কাব্য, উপন্যাস — কলমধারীর স্বরূপ।
অনিবার্য উপমায় চিত্রকল্পের সাহায্যে আন্দোলিত,
লাবণ্যে অভিনব নীরবতার নিদর্শনে প্রজ্জ্বলিত।
ছান্দসিক শব্দপ্রয়োগের মহিমায় বাক্যবিন্যাস,
কণ্ঠনিসৃত ধ্বনির কারিকুরিতে সংগীত তো বিন্দাস।
সংমিশ্রণের নানা শ্রবণে কেউ উদাস — কেউ দেবদাস,
কলমও নৃত্য নিত্য করবে, পেলে পরিবেশের মুক্ত বাতাস।
উথাল-পাথাল জীবনসংগ্রামে সবাই শেষে —
“কলমে কালিদাস।”
বিবেক পুড়ছে, উড়ছে পরিষ্কার ছাই,
সম্মান চায় পাল হরিদাস।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)