পাথর সময়ের শহর বাউল (২)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বাইনারি মগজের এ কালের এই পরিপুষ্ট যাপন-লীলায়
এখনও শহরের পথে-পথে মোড়ে-মোড়ে দেখা যায়-
দিব্য গড়ে ওঠে শালু-লালিমায়
আজব এক পাথর-আস্তানা!

ওরা এখনও ভাগ্যের খোঁজে অতিদিওয়ানা
জনেজনে পাথর ছুঁয়ে যায়
অবলীলায়!
এই শহর আজ এমনই বাউল, ওরে!

সেই সে জেগে ওঠা চেকার্ড চেতনার বয়োসী পলল-চরে
আজ দিব্যি জবরদখল করে
এক কিম্ভূত পাথর সময়!
জীবন এমনই এক বিপন্ন বাউল হয়
সে কিভাবে!

এখানে অজস্র ঝাড়বাতি-সভ্যতার অতি সাব-লেয়ারে দেখাবে-
মৃত ঈশ্বরের সাথে পড়ে আছি আমরাও আবছায়া আঁধারে
তাহলে আমরা কি সকলেই মৃত! আমরা সমস্বরে
মৃতের কান্না ভাসাই অবাক আকাশের ভালে
শহর-শ্মশানের বিপন্ন বাতাসের তানপুরা তালে?

আমরা এখানে আজ যেন আমাদেরই গুপ্ত-ঘাতক,
আর সময়- কৌশলী জুডাস এক
সময়ের বিপরীতে রীতিমত!
তাই ভুলে যাও অন্তত:
এই পাথর সময়
আজ; শহর-বাউলের বেশ-ভূষা ছেড়ে কেবলই আত্মাময়
হয়ে জেগে ওঠো মৃতেরা এবার…

আত্মারা ডেকেছে শোন ঐ বারবার,
তাই এখনই প্রিয় সত্তার
মুখ ভূলে যাও;
কোমল বন্ধন ছিড়ে জেগে ওঠো, সকলে হাতে হাত মিলাও,
কেননা, এখনই সময় হয়েছে আবার
এক প্রেক্ষিত-যুদ্ধে যাবার…

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 138Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।