প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

হে! বন্ধু আমার,
আর নয়, শিশিরের মত এ নিষ্ঠুর রসিকতা তোমার     
ফুটন্ত গোলাপের মত তোমার যত বর্ণালী কথকতা   
চৈত্রের দুপুরে ভরা রূপ-রস-গল্পের যত মধুরতা    
মহুয়ার মাদকতা সে তোমারি থাক, আর আমার       
এ স্বপ্নের বিভাবনে আর নয়, আর নয় কুয়াশা-বিহার

এবার চিরায়ত দুঃস্বপ্নের সাথে কেবলই সন্ধি করে     
হতে চাই পরবাসি অন্য কোন পারে       
নিরুদ্দেশ কোথাও কিংবা ঐ দূর নীহারিকায়      
এ ভুল বিশ্বাসের ফুল দেয়া-নেয়ায়       
আর নয় মিথ্যা-কাব্য রচনা, হে বন্ধু নয় আর         
রং করা পলাশের কথামালাহার      
বিপন্ন বিশ্বাসের আস্তানা ছেড়ে এবার        
বৈরাগী অবিশ্বাসের সাথে অভিযাত্রা আমার
 
তবে তোমাকে দেবোনা কখনো এ কষ্টের দায়         
তুমি থাকো তোমার চন্দ্রমুখী সত্তায় চেতনায়।
তোমার বুদ্ধিবৃত্তির সিম্পোনী ভাঙতে      
চাইনে কখনো বেসুরো আঘাতে-আঘাতে      
তুমি থাকো তোমার সমস্ত মাধুর্য ঘিরে       
তোমার ভেতরে বাহিরে      
নিসর্গের মতো একাকার হয়ে ঘাট-বাট-আঙিনায়    
তবে আর নয়, আর নয়, বিদায় হে বন্ধু, তবে বিদায়।

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 143Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।