যদি মনে পড়ে ও-রে (Jodi Mone Pore O Re)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

যদি মনে পড়ে ও-রে
কলমে– সুব্রত পণ্ডিত
++++++
দুপুরবেলা বিশ্রামের সময়,
যদি জানলার পাশে নরম আলোয় ভেসে যেত কিছু অচিন স্বরলিপি,
হয়তো বাতাসে উড়ে আসত আমার কণ্ঠের হালকা ধোঁয়া,
তখন তুই ভাবতিস — এই তো সুখ, আর কিছু নেই চাওয়া-পাওয়া।

এই একই দুপুর — রোদ যেন ঘুমিয়ে আছে জানলার ধারে,
বাতাস হালকা, তবু মন ভারী।
দু’টো শালিক মাটিতে ঠোকর দিচ্ছে —
যেন জীবনের ছোট ছোট সুখের ছবি আঁকছে নিঃশব্দে।

গোধূলিবেলায় —
তুই বসে আছিস গোধূলির আলোয়,
সিদ্ধান্ত নিতে পারছিস না – এটা প্রেম, না অভিমান।
ঠিক সূর্য ডোবার সময় –
তখন আমি দাঁড়াব দূরে,
সূর্যের মতোই হারিয়ে যেতে যেতে তোর চোখে পড়ব ক্ষণেক।

চাঁদ উঠেছে ঠিক সময়ে,
কিন্তু আলোটা আজ কিছুটা ম্লান,
কারণ নদীর ওপার থেকে কে যেন ডাকছে ধীরে –
“ফিরে আয়, ফিরে আয়,
এখনো তোর ছায়া ভেসে আছে আমার আকাশে।”

পাতা ঝরে ঝিরিঝিরি,
জলের ঢেউ তালে তালে মাতে নিঃশব্দ গানে,
“চল, আবার নতুন করে বাঁচি – ছবির মতো পৃথিবীর কোনো কোণে।”

স্বপ্নের আড়ালে যদি মনে পড়ে ভোররাতে,
ডাকিস না নাম ধরে – আমি চলে আসব নিঃশব্দে হাওয়ার সাথে।
ফিরে আসব না মানুষ হয়ে,
আসব এক অনুভবে ধীরে ধীরে।
যেখানে ভালোবাসা শেষ হবে না – শুধু বইবে কবিতার রবে,
কবিতার ভেতরে।
তখন প্রেমের ভোরাই জাগবে,
নামের বদলে ডাকবে – “ও-রে…”

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।