রাতের কবিতা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রাতের কবিতা খুব বড়োই স্নিগ্ধ মধুর
মালতী লতার মতো সাজিয়ে রেখেছি কত ফুলের মালা
শুধুমাত্র তোমাকে দেবো বলে
কোনো এক হেমন্তের সন্ধ্যায়
তুমি আসবে শহরের চেনা পথে
একপশলা বৃষ্টির জলধারায়
তোমার হাতে তুলে দেবো আমার সমস্ত দুঃখের অদ্ভুত ভান্ডার
এতদিন আমি সামলে রেখেছিলাম
তারপর সামলানোর দায়িত্ব শুধুই তোমার।
চোখে চোখে কত কথা হয়নি বলা
হয়নি তো সেই কথাটি বলা !
রাতের আকাশে পূর্ণিমার চাঁদের অভিমান
হৃদয়ের কারাগারে বন্দী হয়
জোনাকির ঠোঁটের সংস্পর্শে এসে মুক্তি পাই
নক্ষত্রের মৃত উপগ্রহ।
তোমাকে না বলা কথা সে এক অন্য ইতিহাসের কথা
নতুন নতুন দেশের মানচিত্র তৈরি হয়
এই রাত জাগার দাপটে।

দিন চলে রাত্রি আসে
বকুল ফুল ঝরে পড়ে গাছের নীচে
তুমি মালা গাঁথবে বলে আজ রাতে সেই ফুল
গোপনে কুড়িয়ে নিয়ে যাবে বসন্তের হলুদ রঙের মেলার মালা উপহার দেবে বলে।
তবুও তুমি আসলে না আমি আর পথ খুঁজলাম না
হারিয়ে গেলাম শহরের দেওয়ালে স্মৃতির চোখ লেপ্টে।।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।