![]()
শূন্যতা
ইবনে নজরুল
আমার চারপাশের শূন্যতা
তোমায় ঘিরে শত ব্যস্ততার মাঝে আড়াল হয়ে থাকে।
তুমি এক তুড়িতে উড়িয়ে দিতে পারো রাতের ঘুম।
আমি অনন্তকাল জেগে থাকতে পারব ভেবে হঠাৎ ঝিমিয়ে পড়ি,
মাঝে মাঝে আৎকে উঠি,
এই বুঝি তোমার ঘুম ভেঙে যাবে,
আমি ধরা পড়ে যাব,
কিন্তু তোমার নিশ্বাস ভারি হয়।
আমি স্বস্তি ফিরে পাই
এভাবেই কেটে যায় এক একটি রাত।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)