অত্যাচারীর মুকুট খুলি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আর কত জুলুম করিবে,
হে রক্তচোষা অত্যাচারী!

দুখী জননীর ম্লান চাহনি,
অন্ন জোগাড়ে সংগ্রাম ধরণী।

চারিদিকে হইচই,
আবার আসিল এ কোন শোষক!
যেথায় ভিখারির এক পয়ঁসা থাবা দিতে
হাজারো শকুন উকি দেই,
সেথায় কিবা পাবি মানবতার আভাস!

নরপশু আজ দোয়ারে দোয়ারে,
বেরুতে পারেনা অবলা নারী।
চাক্ষুষ অত্যাচার, মোরা দেখেও অন্ধ।
তব এই আঁখি কেন দিলেন প্রভু?
কেড়ে নাও সেই আঁখি যা অন্যায় দেখেও অন্ধ সাজে৷

আমি অত্যাচারির মুকুট ধ্বংস করতে আসি বারে।
শুনো হে ভাই, মানুষ চিনতে করোনা ভুল।
কেন মোরা ক্ষুদ্র অর্থের কাছে মাথা নাড়ি বারে!
যাহা আখিরাতে ধ্বংস ডাকে৷

অবলা জনতা প্রতি প্রহরে নতুন আশায় বাঁচে।
কোন এক পিশাচ ছোট কে খেয়ে আকাশ ছুঁইতে ব্যাকুল।
তব মোরা আর কত সহিব জুলুম!
বারেবারে স্বাধীন হয়েও মোরা কেন পরাধীন!

শুনো হে মুর্খের শোষক –
জনতা আজ আসছে তেড়ে!
যেতে হবে ঘোরের পাড়ে।
মোরা শান্তি খুঁজতে বেরুই,
তাহারা ধ্বংস পছন্দ করে৷

মোরা সত্য ও ন্যায়ের পথ খুঁজি,
তাহারা অন্যায় দিয়ে জয় করে ধরণী।
গগণ যতই মেঘে ঢাকা থাকুক,
আদিত্যের জ্যোতি আসবেই আসবে।
তেমনি এই নরপিশাচরা-
সত্যের কাছে ধ্বংস হবেই হবে৷

জাগো জাগো হে তরুণ বিদ্রোহী জাগো!
অত্যাচারী মুকুট ধ্বংস করো।
দুখী মায়ের মুখে নিয়ে এসো হাসি,
ক্ষুদাতুর শিশুর মুখে অন্ন ফিরিয়ে দাও।
নিঃশেষ করো মানুষে মানুষে ভেদ।

আশা দিয়ে যাহারা মানুষের মন কেড়ে নেই,
তারা ত শুকুনের দল ! অত্যাচারী, নরপিশাচ, ধ্বংসকারী।
অবলার রক্তে তাহারা হাত মাখামাখি করে।

এই জুলুমে কত মানব নিজেকে দেই ফাঁসি,
সদায় মৃত্যু মাগে।
অত্যাচারী গর্জে ওঠে আঁধার রাজ্যে৷
ওদের সওগাত করে অবিশ্বাসী মানব।

শুনো শুনো, হে অত্যাচারী!
সবার উপরে আছেন আমার প্রভু।
একদা সব ধ্বংস করিবেন রাক্ষুসে পিশাচ এর মুকুট ,
পাবে না লুকানোর কোন জায়গা৷

দেখো ভাই দেখো,
অত্যাচারীর হাতে শিকল।
ধ্বংসের খেলা নিঃশেষ হবে,
অবলার মুখে হাসি ফুটবে৷

এ ধরায় কেহ অমর শাসক নেই,
তব কোন সে দেমাক তোমার বক্ষে ?
আমার প্রভু সবার মালিক,
এক নিশ্বাস ফেলার নেই মোর ক্ষমতা।
তব এত বরাই, এত হিংসা, বিবেদ, অহংকার, অত্যাচার কেন আসে বারে!

ওহ ভাই তোমাকেই বলছি,
এই ধ্বংসের খেলা বন্ধ করো৷
প্রকৃতি আজ খেপেছে,
বরাই করা স্বাদ নেই তোমার৷

জয় হবে সত্যের, ধ্বংস হবে অত্যাচারী।
দুখী মানব সত্যের নিশান উড়াবে।
ফুটবে হাসি ঘরে ঘরে৷

*****সমাপ্ত*****
(গ্রাম: রাহেলা, উপজেলা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ)

0

Publication author

0
আমি মোঃ সবুর মিয়া। আমার পিতার নাম: মোঃ লিয়াকত আলী এবং আমার মাতার নাম: মোছাঃ আসমা৷ আমার পিতা একজন কৃষক এবং আমার মাতা একজন গৃহিণী। আমার পরিবারে আমরা ৩ ভাই দুই বোন৷ বড় ভাই বিবাহিত, বড় বোন বিবাহিত এবং ছোট বোন ও বিবাহিত৷ পরিবারে মা বাবার সাথে আমি আর আমার
Comments: 0Publics: 5Registration: 15-11-2026
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted