আমরা ও পৃথিবী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ডারউইনের স্মৃতি নিয়ে এ কেমন বিরামহীন রাতজাগা খেলা!
তবুও এতটুকু ক্লান্তি নেই বেলা-অবেলা…

নেই শ্রাবণ-মেঘের মতো বিষন্নতার কোন ছাপ; এ যেন হাজার বছরের
অতি নিবিড় এক অবজারভেশন মাত্র ষাটটি পর্বের-

“শুভ্র পায়রার নিতান্তই এক সাংবার্ষিক মৌনদশা
দূরতায়া আকাশ ও জলধির ন‍্যায়, যার পাশাপাশি ঘেষা
লক্ষকোটি কৃষ্ণচূঁড়ার জ্বলন্ত মিছিল, আর
ঠিক মাঝখানে তার সিস্টেড অস্তিত্ব এক আদিম এ্যামিবার;

বড্ড গাঢ় নীল কম্পমান। তারই ভেতরে
এক বিধ্বস্ত সুরম্য ফসিল নগরী, মাথার ’পরে
কামানের মতো তাক করে আছে সারিসারি
অজস্র শঙ্খচিলের ঠোঁট- হিংস্র ভারী”

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 138Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।