একটু স্পর্শ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

জানালার কার্নিশে বসে ছিল শাকিল পাখিরা

একটু আশ্রয় একটু  ঠাই পাবার আশায়

বাহিরে চলছে  ঝোড়ো বাতাস

গাছেদের উন্মাদনা ভীষণ মারাত্মক ।

আকাশ কি গর্জে উঠে -ঝড় উঠেছে ঝড়

কুণ্ডলী পাকিয়ে ধুলোকণা শক্তি অর্জন করে

ঝড়ের আকৃতি রূপ পরিবর্তন করে যায়

কাগজের  উড়োজাহাজ ছুঁড়ে দিয়ে  অবাক দৃষ্টি সেদিকে

কুণ্ডলী পাকিয়ে ঘুরতে ঘুরতে অজানায় হারিয়ে যায় ।

টুপ করে কয়েক ফোঁটা জলকণা পড়ল হাতে তাদের

খুশিতে ভীষণ আনন্দ করেছে তারা

বড় বড় ঘণ ঘন কণাগুলো পিচ ঢালা রাস্তায়

ভেজা গন্ধ বেরিয়ে আসে সেখান থেকে

ধীরে ধীরে নিঃশ্বাস বুঝি নেয় তারা

বৃষ্টিতে আনন্দ স্রানে মগ্ন  সবাই

হাতের স্পর্শে গাছের পাতাগুলো চুমু দিয়ে যায় বুঝি

অনুভূতিহীন শিশুরা স্পর্শ করে হাতটি ধরে

কঠিন সে নয় তেমনটি ভেবে নেওয়া হল তাকে

লুকিয়ে আছে ভালোবাসা শিকড়ের অনেক গভীরে ।

 

0

Publication author

offline 4 years

Nashid

0
অনেক আগে থেকে অল্প স্বল্প লিখা শুরু । শখ বলা যায় । পাহাড় ,বন ,তেপান্তরের মাঠ সবই ভালো লাগে । নিজের হাতে বানানো ধোঁয়া উঠা চা খেতে ভালো লাগে । বৃষ্টি রাতে বৃষ্টি দেখতে ভালো লাগে । জানালা দিয়ে মেঘ দেখতে ভালো লাগে । আর ভালো লাগে বাংলা কবিতা পড়তে ।
Comments: 0Publics: 7Registration: 07-03-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।