প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এতটা সময় পেরিয়ে আজ দেখি জন্মের পাদপীঠে নিকস কালো ছায়ায়
করুণ মৃত্যুর হিড়িক চারিদিকে নিদারুণ মাত্রায়…
দিকেদিকে দেখি কেবলই কথার ফুলঝুরির মতো সন্ত্রাস-সংহার!
কেবলই রহস্য-সংবর্তের এক আজব সমাচার…

রাস্তায় বসে পড়া গালিবের মত দেখি-একান্ত আত্মীয়ের বিমুখতায়
ঈশ্বরের এক একান্ত প্রেমহীনতা। গাঢ় রক্ত আর নীল ভালোবাসায়
ঈশ্বরের এক নিষ্ঠুর কৌতুক-প্রিয়তা, তাইত
কবি আজ অগ্নিগর্ভ চে’গুয়েভারার মত
মহাবিপ্লবী; নিঃশ্বাসে ও বিশ্বাসে
আর কাগজের সাথে কলমের সন্ত্রাসে…

সুখবাদী বন্ধুরা তাই বলে- আমি নাকি নিতান্তই দুঃখবাদী, আর
আমার নাকি নৈরাজ্যে যত বিলাস-বিহার;
আরও বলে- সব কিছুর ‘না’ দিকে আমার নাকি হেরোইন-নেশা
-এ সবই নাকি কেবলই আমার এক সাধের পেশা!

আমার কৈফিয়ত তবে বজ্রের মত- এটাই তো বাস্তবতা! তোমার আমার সকলের,
রূঢ় বাস্তবতা ততোধিক কঠিন সে ঈশ্বরের
এবং সেটাই তো নৈরাজ্য। তাইতো বড় সাধ করে আজ বলতে হয়-
এ নৈরাজ্য কখনো আমার বিলাসিতা নয়,
আমার বিলাসিতা নয়…

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 138Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।