![]()
শিরোনাম:- চাই না লিখতে।
তারিখ ইং:- ০৭/০৪/২০২৬
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
জ্বলছে পৃথিবী পুড়ছে মানুষ –
এ পৃথিবী মোর কাম্য নয়।
চাই না লিখতে যুগের দলিল –
এই আবহে কি কাব্য হয় ?
ক্ষমতায়নের চলছে লড়াই –
শবের হিসাব রক্তে লেখা।
ইতিহাস শুধু ফিরে ফিরে আসে –
নগ্ন হিংসা যায় না রোখা।
লাসের পাহাড় ধরণীর বুকে –
চারিদিকে দেখি মৃত্যু নাচে!
শিশুকে বুকেতে জড়ায়ে জননী –
আর্তস্বরে শান্তি যাচে।
জীবন কে বাজি রেখেছে মানুষ –
তুচ্ছ করেছে মৃত্যু ভয়।
লড়াইয়ের মাঝে তবু মনে আশা –
নব প্রভাতের সূর্যোদয়।
বুক ভরা শুধু অভিমান নিয়ে –
মনের কথা-রা রয়েছে চুপ।
মুখোশ মানুষ দেখিয়ে দিয়েছে –
নগ্ন স্বার্থে আসল রুপ ।।
( সর্বস্বত্ব সংরক্ষিত )
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)