![]()
দূর থেকেই তোমাকে ভালোবেসেছিলাম
কখনও তোমার কাছে আসতে পারিনি।
দূর থেকেই তোমাকে ভালোবেসেছিলাম
কখনও তোমায় বলতে পারিনি,
আমি তোমায় ভালোবাসি।
দূর থেকেই তোমাকে ভালোবেসেছিলাম
কখনও তোমায় স্পর্শ করতে পারিনি।
দূর থেকেই তোমাকে ভালোবেসেছিলাম
কখনও তোমায় একটা গোলাপ ফুলও দিতে পারিনি।
দূর থেকেই তোমাকে ভালোবেসেছিলাম
কখনও তোমায় বলতে পারিনি
আমার মনের দুঃখের কথা।
দূর থেকেই তোমাকে ভালোবেসেছিলাম
হ্যাঁ, দূর থেকেই তোমাকে কাছে চেয়েছিলাম
হ্যাঁ, দূর থেকেই তোমাকে আপন করে নিয়েছিলাম
কিন্তু তুমি জানোনি যে
আমি তোমায় ভালোবাসি।
দূর থেকেই তোমাকে ভালোবেসেছিলাম
কিন্তু তুমি জানোনি যে
আমার হৃদয়ে শুধু তোমাকেই রেখেছিলাম।
দূর থেকেই তোমাকে ভালোবেসেছিলাম
কিন্তু তুমি জানোনি যে
এই পৃথিবীতে আমার থেকে তোমাকে বেশি ভালোবাসতে আর কেউ কখনও কোনোদিন পারবে না।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৬/৩/২০২৬
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)