নীরবতা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

-“নীরবতা”-
লেখক-অতনু চ্যাটার্জী, বৃহঃস্পতিবার ১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, 29th January 2026.
কংক্রিটের দেয়ালে আঁকা রঙ,
তবু ভেতরে জমে থাকে ধূসর শূন্যতা।
ট্রাফিকের শব্দে ভরে যায় আকাশ,
কিন্তু হৃদয়ের ভেতর বাজে নিঃশব্দ নীরবতা।

বৃদ্ধ মানুষ হাসপাতালের করিডরে,
অক্সিজেনের পাইপে বাঁধা শেষ নিঃশ্বাস।
অনেক কষ্ট সহ্য করে,
বৃদ্ধ মানুষ রোগে মরে,
জন্মিলে যে মৃত্যু হবে অমর সে কথা,
আর সাথে থাকে নিঃশব্দ নীরবতা।

সে একজন টাটকা জোয়ান সাবাল পুরুষ,
দুগ্গামায়ের প্রতিমা গড়ায় ব্যস্ত রূপ।
হঠাৎ শুনি—বাড়ির দেয়াল চাপা পড়ে,
তার শরীর হলো ন্যস্ত, নিঃশেষে ঘরে।
মানুষ আসে দাঁড়ায় পাশে,
বলে সেই জোয়ান ছেলেটির কথা,
শোনে অভাগা মায়ের বুক ভাঙা কান্না,
দেখে বাবার নিঃশব্দ নীরবতা।

এই তো সেদিন কীর্ণাহারে,
চার বছরের সদ্যশিশু,
প্রাণ হারাল বিষম জ্বরে।
মানুষ আসে দাঁড়ায় পাশে,
বলে সমবেদনার কথা,
হতভাগ্য বাবা-মায়ের চোখে ভাসে
অশেষ নিঃশব্দ নীরবতা।

নীরবতা মানে শুধু শোক নয়,
সে হলো সময়ের অদৃশ্য ভাষা।
যেখানে কান্না থেমে যায়,
সেখানে নীরবতা কথা বলে।
নীরবতাই শেখায়—
সবই ক্ষণিক, সবই ভাসমান ।

0

Publication author

offline 1 month

Atanu Chatterjee

0
আমি কবিতা ও ছোটগল্পের একজন নিবেদিতপ্রাণ লেখক। শব্দের ভেতর দিয়ে আবেগকে বুনে তুলি, কখনো ছন্দে, কখনো গল্পে। আমার সৃষ্টিতে জীবনের নানা রঙ, ভালোবাসা, রহস্য ও মানব-অভিজ্ঞতার প্রতিফলন ঘটে। —যা পাঠককে কল্পনা ও বাস্তবতার এক অনন্য যাত্রায় নিয়ে যায়।
Comments: 1Publics: 1Registration: 29-01-2026
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।