![]()
শহরের সমস্ত গাছ আজ জীর্ণ
ক্ষয়ে গেছে অস্তিত্ব
কারারুদ্ধ শিল্পীর চিত্রের প্রতিচ্ছবিতে
ধরা যায় সমস্ত কিছু : কিংবা ঢের কিছু
যাদের বিরুদ্ধে আহত হয়েছে আমার সমস্ত ভাবনা
ফিনিক্স পাখির মতো হয়ে
ব্যাবিলন কিংবা ফ্রান্স নগরী
একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে
বন্ধ পত্রের উল্টো পিঠে
আমার দেবতার বসতভূমি।
যার জ্বললো পুড়লো সমস্তকিছু
বিদীর্ণ সেখানে বিচ্ছিন্ন মানচিত্র
আমি সেখানে নিঃসঙ্গ প্রহরী….
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)