![]()
চকলেট দিবস জিন্দাবাদ
কলমে— সুব্রত পণ্ডিত
প্রেমের ভোরাই (প্রথম খণ্ড)
চকলেট দেখলে ছোট–বড়
সবারই জিভে আসে জল।
চকলেট খেয়ে মুখ না ধুলে
দাঁতে পোকা, দাঁতের রসাতল।
জেনেছি ব্ল্যাক চকলেট খেলে
পরে বাড়ে বুদ্ধির বল।
বেশি খেলে অসুস্থ হবে—
এটাই চকলেটের গ্যাঁড়াকল।
চকলেট উপহার হবে আজ,
আজ যে চকলেট দিবস।
চকলেটের শিকল ছিঁড়লে ভালো,
নইলে শুধু আফসোস।
রংবেরঙের চকলেট সাজিয়ে
রেখেছে দোকানদার।
লক্ষ্মী লাভ হবে চকলেটে,
কিনে নিয়ে গেলে খরিদ্দার।
আজকাল চকলেটেও ভেজাল—
কী পড়ল দিনকাল!
একদম ভুলিনি, মনে আছে—
প্রপোজ ডে ছিল গতকাল।
উত্তর পরে দেওয়া যাবে,
আজ চকলেট পেলেই বিন্দাস।
চকলেটে গলে গিয়ে পরে
ভুলে যাব— ভেবো না ধান্দাবাজ।
প্রেমের রূপকথায়
চকলেট মাখামাখি—
চকলেট দিবস জিন্দাবাদ।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)