![]()
মিত্রতায় কেবলই শূন্যফল;
দেখি-কেবলই বিরুদ্ধ যাপন,
শুধু তন্ত্রের অপ-কৌশল,
কেবলই ক্ষয় হরণ হনন
এবার তাই সর্বৈব বৈরিতা-
হুলুস্থুল সারাদিন সারাক্ষণ
প্রবঞ্চক বিশ্বাসের সাথে…
আর নয় কখনও কোন চুক্তি-
কেবলই বিরহী-মিলনের ছল,
নয় কোন আকালিক যুক্তি-
নিয়ে মুখে হাসি, চোখে জল
এবার হবে সর্বাত্মক বিপ্লব
ভেতরে ও বাহিরে কেবল
সর্বনাশী সে প্রজ্ঞার সাথে…
আর নয়কো অকারণ পলায়ন-
বাড়িয়ে জীবনের বেহুদা গ্লানি,
যন্ত্রণার চক্র-পথে পথে সারাক্ষণ
টেনে অকেজো জীবনের ঘানি
এবার হবে আরধ্য মৃত্যুর খেলা-
অপূর্ণ জীবনের সব ব্যর্থতা মানি
অপ্রত্যাশিত এক জীবনের সাথে…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)