পরিযায়ী প্রত্যাবর্তন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি এসো,,
পরিযায়ী অতিথি পাখি হয়ে, কোনো এক রোদ্দুরের পড়ন্ত বিকেলে!
আমি ততোদিন অপেক্ষার ধুলো মেখে বসে থাকবো আমার একলা জানালার ধারে।
তুমি এসো,,
যেমন বহুদিন বৃষ্টি না হলে হঠাৎ মেঘ ফিরে আসে,,
যেমন হারিয়ে যাওয়া কোনো সুর অবচেতন মনে ফিরে ফিরে বাজে।
তুমি এসো,,
আমি তোমাকে ভালোবাসার কথা বলবো না, কোনো অভিমান ও শুনাবো না, শুধু দু’চোখ ভরে দেখে নেবো, যেন আর কোনো আক্ষেপ হৃদয়ের গহীনে অবশিষ্ট না থাকে!
তোমাকে তো আর পাবো না জানি।
তাই তোমাকে পাওয়ার চেয়ে কোনো এক পড়ন্ত বিকেলে একনজর দেখতে পারাটাই আমার নিকট পরম সৌভাগ্যের!!!

0

Publication author

offline 7 hours

Tamim Bhuiyan (Writer)

0
তামিম ভূঁইয়া একজন তরুণ লেখক, কবি ও সাহিত্যপ্রেমী। ছোটবেলা থেকেই তিনি কবিতা, অনুভূতি ও মানবজীবনের গভীর বাস্তবতাকে শব্দে ফুটিয়ে তোলার চেষ্টা করে আসছেন। তার লেখায় প্রেম, বিরহ, নীরব অভিমান, স্বপ্নভঙ্গ, একাকীত্ব ও জীবনের অদেখা অনুভূতিগুলো বারবার উঠে আসে।
Comments: 0Publics: 2Registration: 14-06-2026
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Sakhwat Ahmed
Sakhwat Ahmed
6 hours ago

তুমি এসো।
আসবে?
নিদারুন লিখেছেন কবি বন্ধু।

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।