প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তিন শূন‍্য- শূন‍্য সময় আঁধার; শুধু তারাই অনাদি-অনন্ত…
কেবলই মাত্রাহীন ধ্রুব এক সত‍্য, তারাই শাশ্বত-
ঠিক ঘুমিয়ে থাকা আমার মত…

একদা কোন কুক্ষণে অথবা সুক্ষণে কোন অদৃশ্যের ইশারায়
এলো সব মৌলের পরম-অণু অস্থির এক নিস্তব্ধতায়
ঠিক জেগে থাকা আমার ভাবনার ন‍্যায়…

অতঃপর এক মিলনের কুরুক্ষেত্রে এলো অণু; যত দশার দান-
তীক্ষ্ণ আলো, তীব্র তেজ, সুতীব্র গতির জটিল বিধান
ঠিক আমার বেঁচে থাকার সমান…

মাত্রাহীন তিন শাশ্বত সত্য পেল মহামাত্রার এক দশার সিলসিলা
মিলনের কুরুক্ষেত্রে পড়ে থাকা তাবৎ কষা-রসার লীলা
পেল মহাগতির খেলা- যেন আমারই আবাস-ভিলা…

শেষে এক সরল অণু- ঠিক যেন কোন মাত্রাহীন গোটা দশার জীবন
খেলো ইতিহাস, কাল-মহাকাল, পেলো মাত্রাদোষের মরণ
ঠিক আমারই জটিল ধ্বংসের মতন…

তাই শাশ্বত শূন‍্য সময় আঁধার আজ আমারই নচ্ছার মগজের কোণে
মাত্রাদোষের অকাট‍্য জটাজালে এক অবান্তর কারণে
বন্দী হয়ে আছে আমারই টক্সিক কবিতার সনে…

0

Publication author

2
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 163Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted