ভোরের আলো

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ভোরের আলো
হাকিকুর রহমান

প্রলয় নাচন নাচলো বাঁধন হারা,
উল্কাপাতে ঝরলো পড়ে তারা।

ইচ্ছেগুলো নতুন করে চাই,
আকাশ পানে তাকিয়ে থাকি তাই।

জাহ্নবী তার তন্দ্রা হারালো,
রবির আলো গগন ভরালো।

আপন স্রোতে আপনি নাচে নদী,
সাগর পানে যায় যে নিরবধি।

কিসের আশায় যাই যে গেয়ে গান,
ভোরের আলোয় উঠলো জেগে প্রাণ।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।