প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সকাল গড়িয়ে যখন সন্ধ্যা নামে নীল গগনে
খেলা ছেড়ে ফিরে শিশু নীড়ে
নিজ নিজ পিতার আহ্বানে,
সারাদিন হয়ে উদাসীন থাকি বসে খেলার মাঠে
কেউ ডাকেনা আয় ফিরে ঘরে আদর ভরা সুরে।
বাবা আজ তোমায় বড্ড পড়ে মনে
কতদিন ডাকনা নাম ধরে মোরে,
গিয়েছো চলে দূর গগনে নক্ষত্র হয়ে
ভাসিয়ে চোখের জলে একাকী করে,
বাবা তুমি ছিলে বটবৃক্ষের ছায়া
যখন যা চেয়ছি তাই দিয়েছো হাসিমুখে
কখনো দাওনি বুঝতে অভাবের তাড়না।
যখন দেখি কোনো বাবা খায় চুমু তাঁর ছেলেকে
তখন বেদনাতে কাঁদি নিরবে পিতৃহারা হয়ে।
কেউ দেয়না মাথায় হাত আদর বুলিয়ে
কত সুখ হইলো বিয়োগ পিতার মৃত্যুতে
কেহ নাহি বুঝে কি ব্যথা অন্তরে,
বাবা খুব বেশি মনে পড়ে তোমাকে
ফিরে এসে ধরো জড়িয়ে করো আদর মোরে।

0

Publication author

0
আমি পড়তে ও লিখতে পছন্দ করি।
Comments: 0Publics: 10Registration: 23-02-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।