![]()
আমরা সবাই, অংশুপানা,
জংলাপানা, এক, একজন।
নাম কি ছাই আর মনে থাকে,
এত ভিড়ের মাঝখানে।
বেশ’তো চলে, আগডুম, বাগডুম,
বছরভর গড়িয়ে।
সভ্য হই, পা গলিয়ে,
মিথ্যে-জুতো দু’পায়ে।
মসমসিয়ে চলেছি এখন,
বহালতবিয়তে কেমন!
নামটা সবাই দিয়েছে, আমায়,
প্রনাম নেবেন, মহারাজ।
আয়রে আমার,পাংশুখানা,
তোর’যে নাম পাঁচু।
দিব্যি ছিলি, হাত-হাভাতে,
কোন খেয়ালে,ধরল আজ তোকে?
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)