ফিরবো কখন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি ফিরবো কখন

ফিরবো কবে বারুদের গন্ধ মেখে

দুহাত তুমি রাঙিয়ে দেবে ভালোবাসায়

বলো দেবে না !

দেবে তো তুমি আমায় দুহাত রাঙিয়ে ?

বোধহয় দেবে , মনে আছে তোমায়

পরের জন্মে আমরা পাখি হবো,

মনে থাকবে তোমায়

বলো মনে থাকবে?

মোনালিসার স্বপ্নভঙ্গ তোমায় আমায়

ডানা ঝাপটানোর গভীর রোদন নিয়ে।

 

 

আমি ফিরবো কখন

ফিরবো কবে শহীদের পোশাক জড়িয়ে

দুহাত দিয়ে তুমি ফুল ছড়াবে আমার বুকের উপর

বলো ছড়াবে তো ফুল?

নাকি শাড়ির আঁচলে মুখ ঢেকবে

তাজা রক্তের শিরায় শিরায়।

আমার শরীর জুড়ে বারুদের গন্ধ

তুমি টের পাবে কি!

নাকি আর ভালোবাসবে না আমায়!

ঝরা পালকের নীল বেলায়।

 

 

মনে আছে তোমায় পরের জন্মে কি হবো,

বলো মনে আছে তোমায়

আমার মৃত আঙুলের রেখায় রেখায়।

আমি ঠিকই আসবো ফিরে পরের জন্মে

শুধু তোমায় পাওয়ার আশায়।

তুমি ভালোবাসবে তো আমায়?

বলো ভালো বাসবে চিরদিনই আমায়।

 

 

 

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।