![]()
আমার প্রেমে তুমি মাতাল
তোমার প্রেমে আমি মাতাল
দুজন মিলে খেপিয়ে তুলি
আকাশ বাতাস পৃথিবী পাতাল
আমি তোমার রসিক নাগড়
তুমি আমার ফুলটুসি
জাতের বুকে লাথি মারি
আইনের মুখে দিই ঘুসি
নিন্দুকেরা তুলবে কথা
দেবে অনেক গালাগালি
তাদের মাথায় ঘোল ঢালবো
দেব মুখে চুনকালি
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)