![]()
শিরোনাম:- অনেক দিয়েছো।
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ ইং:- ১২/০৪/২০২৬
তোমার কাছে তো চাইনিকো বেশি –
বলিনি তো সুখ দিও।
শুধু চেয়েছিনু আরো বেশি করে –
সহন ক্ষমতা দিও।
প্রবল ঝড়ের মুখোমুখি হতে –
যেন নাহি পাই ভয়।
তোমার আশীষে হতে পারি যেন –
নির্ভীক দুর্জয়।
জানি ওগো জানি কেটে যাবে মেঘ –
ঘুচে যাবে সব কালো!
রজনীর শেষে দিনমনি আসে –
নিয়ে আসে কিছু ভালো।
তুমি তো মহান দিয়েছো আমায় –
ধরণীর মত বুক।
ক্ষত হয় হোক তবুও আসুক –
সোনালী ফসলে সৃষ্টি সুখ!
আর বেশি কিছু চাইনাকো ওগো –
অনেক দিয়েছো মোরে।
তোমার পরশে বাকি পথটুকু –
আলোয় উঠুক ভরে।।
( সর্বস্বত্ব সংরক্ষিত )
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)