![]()
সময়ের শকুন সংকোচনশীল চক্রপথে ঘুরছে বারবার…
বড্ড দ্রুত ক্ষয়িষ্ণু এ সংসার;
শকুন বুঝি দেখেছে এর পরিণতির ছায়া!
এখানে কি ঢুকেছে কোন অদৃশ্য শয়তানের কিম্ভুত কায়া?
শকুন কি দেখেছে তা! তাই বুঝি এতটা আগুনচোখা!
এতটাই আগনুমুখা?
বাতাস খেলছে না, পাখিরা উড়ছে না আর আগের মতন
থমকে গেছে প্রকৃতির বিকাশ যেন, যাপন এখানে অকারণ
মৃতের মত পড়ে আছে নিথর;
কেউ কারো তাপ-ঝাপ পায় না আর…
তবে কি আসিতেছে দ্বিতীয় কোন প্রলয় এবার!
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)