![]()
প্রহরগুলি একটি একটি করে
চলে যাচ্ছে অজানায়
মনের চিলে কোঠায় ঘুমিয়ে আছে
ভালোবাসাহীন একটি হৃদয়
ক্লান্তি বুঝি নিত্যদিনের সঙ্গী
ভালবাসাহীন একটি হৃদয়
সকলের ভিতর খুঁজে ফিরে আপনজনকে
যে হারিয়ে গেছে ওপাড়ে
মন ভোলা এক পথিক
ভুলে গেছে কোথায় যেতে হবে তাকে
ঐ যে পাহাড় ডেকে উঠে
সবুজে হারিয়ে যেতে ইচ্ছে করে
ঐ দেখো র মেঘেরা নেমে এসেছে খুব কাছে
সূর্যের এক টুকরো কিরণ দেখায় যায়
মন ভোলা এক পথিক
বিকেলের লাল সূর্য সাগরে ডুবে যাবে
মন ভোলা এক পথিক একটু বস এখানে
হাতটি ধরো হালকা ভাবে ।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)