প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শিরোনাম:- ময়লা জমেছে
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:- ইং ২২/০২/২০২৫

বড় ময়লা জমেছে মনে !
ময়লা জমেছে গঙ্গার জলে –
পাহাড়ের খাঁজে-বনে জঙ্গলে ,
ময়লা জমেছে মনের অথৈ তলে !

দৃষ্টিতে এ কি বিভ্রম দেখি –
আসল নকল একাকার এ কি !
স্রোত হারায়েছে জীবন নদী টি –
পলি জমে আছে মনে !

অপরুপ এই সৃষ্টি মাঝারে –
স্রষ্টারে খুঁজে ফিরি বারে বারে ।
ময়লা জমেছে দৃষ্টিতে মোর –
লালসার ধূলিঝড়ে !

আছো কি না আছো খুঁজিনিকো কভু –
স্মরণ করছি তোমাকেই তবু ।
প্রাণ দিলে যদি-চেতনা দিলে না
এ কোন ছলনা প্রভু ?

চেতনার দ্বারে কড়া নাড়ি হায় –
বন্ধ দুয়ার খোলা নাহি যায় ,
তোমার পরশ বিনে ।
বড় ময়লা জমেছে মনে !!

(কপিরাইট সংরক্ষিত)

0

Publication author

0
জন্ম:-২৬/০৩/১৯৫২
পেশা:-অবসর প্রাপ্ত (মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ)
জন্মস্থান:-গ্রাম:-চন্ডিরামপুর
ডাকঘর:-বিরহী
থানা:-হরিণঘাটা
জেলা:-নদীয়া
( পশ্চিমবঙ্গ )
বর্তমান নিবাস:-শিলিগুড়ি (প.ব.)
Comments: 15Publics: 18Registration: 16-02-2025
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।