![]()
শিক্ষকই পারেন
শিক্ষার্থীকে অন্ধকার থেকে
আলোর পথে নিয়ে যেতে
শিক্ষার মাধ্যমে।
শিক্ষকই পারেন
শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞানের বীজ বপন করতে
শিক্ষার মাধ্যমে।
শিক্ষকই পারেন
শিক্ষার্থীর মধ্যে যুক্তিবোধের ক্ষমতা গড়ে তুলতে শিক্ষার মাধ্যমে।
শিক্ষকই পারেন
শিক্ষার্থীকে নম্র, বিনয়ী করে তুলতে
শিক্ষার মাধ্যমে।
শিক্ষকই পারন
শিক্ষার্থীর মধ্যে ভালো-মন্দের
বিচারবোধ গড়ে তুলতে
শিক্ষার মাধ্যমে।
সরোজকে দেখলে যেমন মন ভালো হয়ে যায়
তেমনই শিক্ষকের নীতিবোধও
এমন হওয়া দরকার —
যাতে তাঁর শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীর
ব্যবহারও ভালো হয়।
সুতরাং শিক্ষার মাধ্যমে
শিক্ষার্থীর সার্বিক বিকাশ সম্ভব,
এক্ষেত্রে যাঁর অবদান অবিস্মরণীয় —
তিনি শিক্ষক।
তাই শিক্ষক দিবসের দিনে
পৃথিবীর সকল শিক্ষককে জানাই প্রণাম।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)