সিস্টেমের সমাধি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সিস্টেমের সমাধি

সিস্টেমের মধ্য কি আবার বন্ধি হয়ে গেলাম?
আমার কন্ঠে কি ছন্দ শুকিয়ে গিয়েছে? 
নাকি আমি মৃত!

মৃতদের থেকে পালাতে,
হৃদয় এর বামে বসালাম এক হিসাবের যন্ত্র,
যেখানে নিয়মিত হিসাব করে যাচ্ছি মৃত্যুর সময়কে।

এই বদ্ধ সিস্টেম কি আমায় শকুনের সমাজে নিয়ে যাবে?
এই শকুনের সমাজে বাস করে সেসব মানুষেরা,
যাদের হৃদয় বন্ধি, জটিল হিসাবে।
যারা ভদ্রমুখোশের আড়ালে মহাদানব।
যাদের চোখের কোনে দেখা যায় শতভাগ অহংকার।
যারা পশু হত্যা করে বিনোদনের জন্য, আর মানুষ হত্যা করে খাবার জন্য।
তারা কথায় পুতিন কিন্তু কাজে লিলিপুট।

সেসব মানুষেরা এক মহাদানব।
তারা মনে করে তাদের হাতে বন্ধি সমাজ, 
কিন্তুই তারায় বন্ধি সমাজের মায়াজালে।

হায়! মানুষ তোমরা নিতান্তই বোকা,
তোমাদের বানানো সমাজ,
আজকে তোমাদেরকে শাসন করছে।
আফসোস তোমাদের উপর। 
 
সব মৃতরা মিলে তৈরি করব এক সমাজ,
সেখানে থাকবে না কোনো লেনদেন, অস্ত্র, প্রশাসন আর আইন,
থাকবে শুধু ধ্বংসাত্বক দুনিয়াকে নিয়ে চিন্তা, ছন্দ আর গান।

0

Publication author

offline 1 month

Md Yasin Arafat

0
প্রেমে আমি মুগ্ধ পথিক, সমাজ-অবিচারে এক বিদ্রোহী কবি,
কলমের আঁচড়ে আঁকি নিসর্গ আর জীবনের নিষ্ঠুর ছবি
Comments: 0Publics: 2Registration: 13-02-2026
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।