সৃষ্টিকর্তাকে !

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি দিয়েছিলে গান ফুল আর প্রেম,
তুমি বলেছিলে বাসতেই হবে ভালো
তুমি দিয়েছিলে সৃষ্টি সুখের উল্লাস
তুমি বলেছিলে চোখ ভরে দেবে আলোয় !

তুমি দিয়েছিলে মাটি, প্রেম আর কথা,
পেলব কবিতা, মানুষের মগ্নতা
তুমি দিয়েছিলে আকাশ চোঁয়ানো স্বপ্ন
তুমি দিয়েছিলে নিদারুণ বাতুলতা,

তুমি দিয়েছিলে একটি পৃথিবী হাতে
সোহাগে জড়ানো অসম্ভাবিনী নারী
তুমি দিয়েছিলে স্বর্গের সিঁড়ি গড়ে
ভেবেছিলে আমি কভু সেথা যেতে পারি !

শুধু দেখোনি তো ছয়টা হায়েনা, পশু
রক্ত পাগল, লুকিয়ে পুষেছি বনে
পারিজাত বন ছিঁড়েখুঁড়ে খাবে তারা
সর্বনাশটা ভাবনি কখনো মনে !

1

Publication author

offline 2 months

হিয়া রাজা

15
হিয়া রাজা কতখানি কবি জানিনা কিন্তু চেষ্টায় আছে বেচারি। আদতে যন্ত্রবিদ, কিন্তু আন্তর্জাতিক কর্পোরেট জগতে বজ্জাতি করছে দীর্ঘদিন।হিয়া রাজা প্রবাসী, কবিতা লেখে খেয়ালে, নিজেকে কবি বলেনা, পাঠক কবিতা পড়ে সুখী হলে তার ওপরে কথা নাই।
Comments: 28Publics: 66Registration: 19-08-2023
Subscribe
Notify of
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
শারমিন ইসলাম শর্মি
2 years ago

ভালো লিখেছেন, ভালো লাগলো।

0
krittka
krittka
2 years ago

হৃদয় ছুঁলো, খুব সত্যি কথা ! বেশ কথা !

0
নম্রতা ফিরদৌস
নম্রতা ফিরদৌস
2 years ago

আহা, গভীর উপলব্ধি ! ভালো লাগলো !

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।