অচেনা সময়

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অচেনা সময়

 

এখন তুমি আর আমাকে

চিনতে পারবা না সীমা।

বড্ড অচেনা হয়ে গেছি আমি।

মুখ ভর্তি দাঁড়ি

ছোট করে ছাটানো গোঁফ

পরিধানে লম্বা জামা।

পুরোদস্তুর সাচ্চা মুসলমান।

তোমার সৃজনশীল ভাবনাগুলো

এখন আর আন্দাজ করতে পারি না।

শুধু হাতড়ে ফিরি রোমন্থন।

আমরা হংস মিথুন হবো

এমন স্বপ্নগুলো এখন ম্যাড়ম্যাড়ে।

অথচ আমাদের মাঝে

ছিল না কোন অন্তরাল।

আমাদের সান্যিগ্ধের

মুহূর্তগুলি ছিল স্পর্শকাতর।

মনের গভীরে জমে থাকা

দুর্দান্ত স্মৃতিগুলো

ক্রমেই যেন নিঃশব্দ নিশ্বাসের মত

ক্ষযে যাচ্ছে আয়ুষ্কাল।

তুমিও কি বদলে গেছ

কোন হিজাবী নারীর অবয়বে?

তবে তো আমাদের সামনে

এখন অচেনা সময়,

না ফেরার দেশে

পাড়ি দিবো বলে।

0

Publication author

offline 3 years

Md. Moktarul Alam

0
NGO Worker
Comments: 0Publics: 43Registration: 20-10-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।