![]()
আজ সকালে উঠেই দেখি
পাল্লা দোরের খুলে,
দল বেঁধে সব কুহেলিরা
উড়ছে হেলে দুলে।
গাছের ডালে ডাকছে শালিক
উর্দ্ধে তুলে আঁখি,
শিরশিরে বাও সতেজ পাতে
যাচ্ছে চুমু রাখি।
ওমের লোভে ভাবছে কুকুর
ঘাপটি মেরে বসে,
ফিঙে ও কাক ঘরের চালে
রাগছে বিরাগ খসে।
সূর্যটা নেই আগের মতোন
দিচ্ছে না রোদ হানা,
কাঁপছে দেখে ডাক ভুলে এক
ছোট্ট বিড়াল ছানা!
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)