প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এখানে চেনার প্রায়ই কিছুই নতুন নেই – এক আমি ছাড়া –
অজস্র সহস্র চক্ষু হয়ে আমিহীন আমি এক বিস্মিত বিস্ময় –
এখানে কিছুই নতুন নেই, আমি ছাড়া, সব আমিময় – বাকীটা ভনিতা !
বৃন্তহীন ফুল – আমি এক ও একা – মিলহীন স্বয়ম্ভু কবিতা !

কাল কালকেতু হয়ে বসে লুব্ধ চোখ লুব্ধক কুকুর,
স্বখাত সলিলে ডুবে আমিময় আমির পুকুর,
কিছু নয় কিছু নেই কিছু কিছু নয়
চক্ষুহীন কবন্ধর আমিময় বিস্মিত বিস্ময় –
যে বোঝে সে বোঝে গুরু, বোঝে না যে, – বোঝা !
আঁকাবাঁকা যত পথ, বাঁকা চোখে, আসলে তো সোজা –
সব পথ ঠিক পথ, বৃথা সব সোজা পথ খোঁজা –
প্রত্যয়ের উল্টো পিঠে অন্য এক অনন্য প্রত্যয় –
আমি তুমি কেউ নেই –অন্ততঃ সবই আমিময় !

0

Publication author

offline 4 months

হিয়া রাজা

15
হিয়া রাজা কতখানি কবি জানিনা কিন্তু চেষ্টায় আছে বেচারি। আদতে যন্ত্রবিদ, কিন্তু আন্তর্জাতিক কর্পোরেট জগতে বজ্জাতি করছে দীর্ঘদিন।হিয়া রাজা প্রবাসী, কবিতা লেখে খেয়ালে, নিজেকে কবি বলেনা, পাঠক কবিতা পড়ে সুখী হলে তার ওপরে কথা নাই।
Comments: 28Publics: 66Registration: 19-08-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।