পুজো পুজো গন্ধ নয় মন্দ Pujo Pujo Gondho Noy Mondo

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পুজো পুজো গন্ধ নয় মন্দ
Pujo Pujo Gondho Noy Mondo
কলমে— সুব্রত পণ্ডিত

পুজো পুজো গন্ধ নয় মন্দ,
পুজো না পূজা— এ নিয়েই ধন্দ!
দন্দ নয়, দ্বন্দ্ব— বানান নিয়ে দ্বন্দ্ব,
সর্বজনীন না সার্বজনীন—
বাঙালির তর্কের নেই অন্ত!

দুর্গা না দূর্গা— কোনটা সঠিক,
ব্যানারে বানান ভুল হলে
সমালোচকদের মুখে হাসি,
আয়োজক হন বিভ্রান্ত!

জামাকাপড়ের এই রং, ওই রং,
মুখ সাজাতে কত যে ঢং!
সঙ্গে চাই সঙ্গী, না হলে সঙ্গ,
কিছু না হলে— বং বং চং চং!

নতুন জামা, নতুন জুতো,
সেলফি তোলার কত বাহানা,
কে যে কারে দেখাতে ব্যস্ত,
নিজের দিকে নজরই যায় না!

পুজোয় ঘুরিং ফিরিং,
সঙ্গে পেটপুজিং,
ফুচকা, চাউমিন, বিরিয়ানি—
চলুক
যতক্ষণ পকেটের জোর।

তারপর শুধু দীর্ঘশ্বাস টানি!
এত কিছুর খরচ মেটাতে
টাকা-পয়সা ফিনিশিং।

পুজোর শেষে হিসেব খুলে
মাথার মধ্যে ভালোবাসা মিসিং!

তবু পুজো মানে শুধু
নতুনের নয় বাহার,
পুজো মানে পুরোনো বন্ধুর
হঠাৎ দেখায়— আনন্দ অপার!

পুজো মানে
নতুন জামার গন্ধ,
পুজো মানে বাড়ি ফেরার
অদ্ভুত এক ছন্দ।

পুজো মানে দূরে থাকা
মানুষগুলোর কাছে আসা,
ব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে
একটু হাহা হিহি করে ভালোবাসা।

কেউ ঘোরে দামি গাড়িতে,
কেউ বা হেঁটে ঠাকুর দেখে,
কেউ হাসে বন্ধুদের সাথে,
কেউ চুপ করে আপনজনকে
খোঁজে ভিড়ের ফাঁকে ফাঁকে।

কারও পকেট ভরা টাকা,
কারও সাধ্য সামান্য,
তবু মায়ের মুখের দিকে তাকিয়ে
সবার প্রার্থনা—
সুখে থাকুক আপনজন,
ভালো রাখাটাই সবার কাম্য।

কয়েক দিনের আনন্দ,
আলোয় ভরে পথ,
বিসর্জনের বিষণ্ণ সুরে
মনটা হয় ক্ষতবিক্ষত।

আবারও একটা বছর অপেক্ষা,
হাসি-কান্না, সুখ-দুঃখ নিয়ে
চলবে সব ক্ষ্যাপা।

নানা সময়ে নানা বিষয়
করো যতই দ্বন্দ্ব,
পুজোর দিনে মনটায় থাকুক
ভালোবাসার ছন্দ!

পুজোয় পূজা গন্ধ নয় মন্দ,
পকেট ফাঁকা— তবু আনন্দ!
বাঙালি— আবেগেরই বন্ধন!
ধূপ-ধূনোর গন্ধ, কপালে চন্দন।

পুজো পূজা দাবায়,
বাঙালি—
কিস্তি চালে বারো মাস!
পুজোয় তাস, খাওয়াদাওয়া,
শেষে এন্টাসিড, কাশির ত্রাস!

শিউলি আর কাশেই মাতে,
বাঙালির পুজোর উচ্ছ্বাস!

পুজো পুজো গন্ধ নয় মন্দ…

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 135Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted