এক মুঠো বাসনা বিলাস (দুই)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তোমাকে উজালা রোদের কাছাকাছি পাইনি বলে ভেবেছো-
আমি মাঘের সন্ন্যাসী বাউল বোস্টমি সেজেছি এখন…
তুমি নাই বলে বহমান সময় আমার অভিমানে থমকে
যায়নিকো কোন মজে যাওয়া নদীর মতন

তোমার স্মৃতিগুলি মিশে আছে আমার মগজের আঁধার গভীরে
আজও রোহিণী-জটলার মত
তোমার ভাবনাগুলিকে বড্ড আপন করেছি আমি-
তারা আজ আমার কবিতার ক্ষেতখামালীর নিত্য অনুষঙ্গ যত…

আর তোমার নাছোড় অভ্যাসগুলো ভুলিনিকো-
তারা আজও ডাঙগুলি খেলে আমার মগজের প্রান্তরে;
কখনো চন্দ্রমুখি জ্যোছনার মতো হেসে যায়
আবার কান্নার বরিষণে ভিজে যেতে চায় অকারণ বায়নায়…

তোমার ছুড়ে দেয়া বিরহ-বকুলের নামহীন গন্ধ যেন আজ
এক মুঠো বাসনা বিলাস আমার গলে যাওয়া
সময়ের শূন‍্য আঙিনায়…

1

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 149Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।