ত্যাগের হাসি ভোগের খুশি (২)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ত‍্যাগের-ভোগের, খুশি-কান্নার এক আজব সংসার!
এখানেই ফিরে আসে আকাংখার পথ ধরে বারবার
ঈদুল আদহা-পবিত্র সে শব্দযুগল, অতঃপর
আত্মশুদ্ধির বলিদান, ত্যাগের উৎসব, ত্যাগের খুশি দিনভর…

জানি- সে ত্যাগের আখিরাতি মূল্য শুধুমাত্র প্রিয়তায় হয়,
কখনো কোন বিত্তমূল্যে নয়-
এটাই দর্শনময়…

তাইতো পরীক্ষা একজনকেই দিতে হয়েছিল; সবচেয়ে প্রিয়দের একজন!
সবচেয়ে প্রিয় সত্তাকে বলিদান-কলিজার টুকরো, বুকের ধন!
আর তাই তো সকল সক্ষমের জন্য অনন্তকাল ধরে,
আজ এই প্রতিকী ত্যাগ, নিগূঢ় অর্থ যার-অন্তরে অন্তরে
আছে পতনের কারণ যত-
লোভ-লালসা-অহম-আমিত্ব,
তাকেই বলিদান। সকলেই ত্যাগ করে শুধু একজনের খুশির জন্য…

আজ কী দেখছি চারিদিকে- দশা একেবারেই উৎকট ভিন্ন;
সেই প্রতিকী ত্যাগে আজ প্রিয়তার মূল্য
কুয়াশার মত মিলিয়ে গেছে বিত্তমূল্যের প্রদোষ-কলঙ্কে; কেবলই উচ্চতায় তুল্য
সে আজ- কোনটা দেড়কোটি, কোনটি পনের লক্ষ, কিংবা পনের হাজার

বাকি সব, শূন্য মূল্যে ভোগের হাসি হাসার
তরে নিরন্তর করে নাভীশ্বাস যুদ্ধ, অবলীলায় পদপিষ্ট হয়,
আর অদৃশ্য রক্ত ঝরায়…

এ কী দেখছি আজ-
একটা দেশের মধ্যে আর একটা দেশ! বড্ড বিপরীত মেজাজ!

কতিপয়ের বাংলাদেশ! যেখানে বিত্তমূল্য হাসে ত্যাগের হাসি,
শূন্য-মূল্য খোঁজে ভোগের খুশি,
আর ভগবান হাসে বুঝি অট্টহাসি!

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 148Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।