কবিতা- পরিত্রাণ
![]()
পরিত্রাণ
আহমেত কামাল
তোমার কাছে বারে বারে যাওয়া
এযেন আমার ঘনঘন অশ্রুপাত।
অভিমানী মুখ,যেনো শ্মশান ছুঁয়ে
আসা রোদ, পাঠিয়ে দেয় মন’কে
নরক অথবা মধ্যপদী আগুনে।
এ আগুন আমার ভাললাগেনা!
কখনও যদি অভিমান তুলে নাও
আমিও কথা দিলাম – একদৌঁড়ে
ছুঁয়ে দিব পৃথিবীর সব গোলাপ
এবং তের কোটি আলোর সমুদ্র।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)