প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কবিতা লেখার উপকরণগুলো খুঁজে ফেরা-
এ যেন কোন অচেনা স্বপ্ন দিয়ে দেয়ালগুলো ঘেরা।
কনকচাঁপার কাহিনীটা শেষ হবার আগেই,
যূথিকার সুবাস, সেতো ভাসে বাতাসে সেই ত্যাগেই।
বিষয়বস্তুতে নেই আগের মতো স্বাচ্ছন্দ,
তবুও অন্তকরণে ভরা রয়েছে, আবেগের আনন্দ।

দেদীপমানতা নিয়ে লিখে চলি,
অখন্ড বসন্তের কতকথা-
নিরানন্দের মাঝেও উদ্দেলিত হয়ে,
ভেসে চলুক কবিতার কথাগুলি, যথাতথা।

ভাবাবেগ নিয়ে আজও বসে থাকা,
সময় বয়ে চলে, সেতো অনন্ত-
তাই কেন জানি মনে হয়,
ক্ষুধার্ত পথশিশুর কাছে, সাদা ভাতই বেশী জীবন্ত।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।