কষ্টের নীলাভ হৃদাকাশ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

একটা জীবন তোর বিরহেই কেটে যাক
কপটতায় হবো না হতবাক
কষ্টগুলো যদি কামড়ে কামড়ে খায় খাক
ইশারাতেও খাবো না ঘূর্ণিপাক
তোর আঘাতের হৃৎশূল ধুতরা ফোটায় ফোটাক
বাজাবো না প্রবঞ্চনার ঢাক।
একটা জীবন বেদনার নীলে মাখে মাখাক
আসে আসুক যতই দুর্বিপাক
আমি গেলাম কুঞ্জবনে রাধিকার পথের বাঁক
ফুলের মধুকরে ভরেছে মৌচাক
রাধার বাহুডোরে বাঁশির সুরের পূর্ণতা পাক
একের যন্ত্রণা বহুতেই ঘুচাক।
একটা জীবন যদি লীলাখেলায় ফুরায় ফুরাক
নীরব অবসর যতই কাঁদাক
তবুও তোর জীবনে নক্ষত্রের আলোই ছড়াক
যতখানি হারিয়েছে আমারই হারাক
তোর অহংকারের নীলাভ কণিকা সর্বত্রই গড়াক
তবুও তুই আত্মসুখেই থাক।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।