কি দোষ ছিল

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আকাশে ঘন মেঘ
চারিদিকে ঘন অন্ধকার
বাতাসের ঘনঘটা বয়ছে,
মেঘের নীচে চাঁদ ঢাকা
ধীরে ধীরে বৃষ্টি নামছে,
মেঘেদের আনাগোনা বাড়ছে
থেমে থেমে শীতল হাওয়া বয়ছে।
উত্তরের জানালার কপাট টা নড়ছে
ঠিক এই মূহুর্তে একটা বিশাল শব্দ!
আকাশের দিকে তাকিয়ে আছি।
বাহিরের নিম্ গাছটা নিত্তেজ
বাজ পড়ে গাছটি শেষ?
বেঁধে ছিল একটা পাখি বাসা
মরে পড়ে আছে পাখিটি
গাছের তলায়!
এলোমেলো খড় ছিটিয়ে আছে
মনে হচ্ছে পাখিটি কাঁদছে।
গাছের তলায় তাকিয়ে দেখি
সবে ফোটা সদ্য বাচ্চা দুটি
মরে শক্ত কাঠ হয়ে গেছে।
কি কারণে জানিনা তাদের দোষ?
বিধির বিচার চেয়ে।
নীরব‌ সেই ভোরের সকালটা-
ভোর হলে যে পাখিটা
রোজ এসে বসতো আমার
এই নিম গাছের ডালে।
হঠাৎ একদিন বেঁধে ছিল সে
আমারই গাছেতে বাসা;
জানিনা কি কারণে এমন হলো!
প্রতিদিন ভোর আসে
আজও খালি আছে
সেই জায়গা!

 

 

 

 

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।