![]()
গণিকা
বুক জুড়ে ভয়
মনে সংশয়
অজানা হাত খোলে দ্বার,
হিংস্র মুখ
স্বভাবী অসুখ
বেচা কেনা হয় বিছানার।
প্রতি রাতে ভিড়
ক্লান্ত শরীর
আলো নিভে যায় নেই ঘুম,
চোখ চুইয়ে জল
ঝরে অনর্গল
ক্ষয়ে যাওয়া পথ নির্ঝুম।
দাম দিয়ে রোজ
হয় যে নিখোঁজ
অশ্লীল মন কিনারায়,
গণিকার ডাক
ভেঙে চুরে থাক
আলোকিত লাল ঠিকানায়।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)
Sumanto apne lekha amr vhalo legeche…r o likhun