![]()
গর্ত
আহমেত কামাল
দেহ ফেটে বের হয়ে যাচ্ছে সময়
আয়ু ফেটে বের হয়ে যাচ্ছে সময়।
সময়ের প্রতিকুলে দাঁড়িয়ে দেখছি
আপনজনদের মুখ
পিছলে যাচ্ছে,,, আয়নায় জল ফোঁটার মতো।
হে নদী
হে অরণ্য
হে বসন্ত
হে সময়_
কপালের গর্তে ঢুকে পড়েছি । এবার রোজ রান্না করে খাব আগুনের আংটা।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)