চূর্ণ পঙ্‌তিমালা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

চূর্ণ পঙ্‌তিমালা
– আলী জহির, জামালপুর

১.
পান্ডুর স্বপ্নে মৃত অতীত খেলা করে
প্রকৃতির সবুজে বসে দুষ্ট কীট
জীবন সংসারে বহে চোরাস্রোত
আনন্দিত মৌসুমী ফুলের নেশায়
ভুলে যাওয়া সহজ দুঃখ।
২.
বাইরে আনন্দ কাঁপে
ভেতরে দুয়ার বন্ধ; গুমোট অন্ধকার।
ঝুরঝুর মাটি ধ্বসে
জায়গা হয় ফাঁকা।
ভেতরে ভাঙচুর যজ্ঞ চলে
হৃদয়জুড়ে সরণি পড়ে থাকে।
আনন্দ-উৎসবে সরণি মাড়িয়ে
সে হেঁটে যায় মৃদু নগ্ন পায়ে।

0

Publication author

offline 12 months

আলী জহির

0
জন্ম ১৯৫৬, বুজং, বীরভূম, পশ্চিমবঙ্গ। তবে বাংলাদেশে বেড়ে ওঠা জামালপুরের অন্যতম জনপ্রিয় কবি ও সাহিত্যিক। মুক্তিযুদ্ধের কবিতা গ্রন্থে তার কবিতা সংকলিত হয়েছে। বড় জাড় হে, যতদূর মনে পড়ে, 'বেহেতের কড়চা এবং আরো কিছু' এবং জলদা সুন্দরীর কবিতা তার লেখা বইসমূহ।
Comments: 0Publics: 3Registration: 17-04-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।