![]()
যখন ভালোবাসোনি তখন ভালোই ছিল।
এখন ভালোবেসে কেন মুখ ফিরিয়ে আছ?
কেন আসছ না আমার কাছে?
আমার ভালো লাগে?
এখন আর আমার বুকে মাথা রাখো না বলে
এ মনে দারুন ঝড় ওঠে সর্বক্ষণ!
অসহায় অনাথ শিশুর মত কাঁদি
সাক্ষাৎ মৃত্যুর সামনে!
কবে না কবে শেষ হয়ে যাব
আমায় ঝড় নিয়ে নেবে,
তোমার ভুল ভাঙবে সেদিন
বুঝবে কী হারালে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৬/০৬/২০২৩
রাত, বারুইপুর
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)