ছাতা
![]()
একটা কালো পুরানো ছাতা
বহু ছিদ্র তার এখানে ওখানে
প্রয়োজনে পারে না বাঁচাতে মাথা
তাই পড়ে থাকে ঘরের কোণে।।
নব্য রঙীন ছিল যখন
যত্নে আর লালন পালনে
প্রয়োজনে আর দীর্ঘ ব্যবহারে
শরীর ভরা আজ জীর্ণ মলিনে
ছোট্ট মেয়েটা রোজ খেলে
দুপুর বেলা একলা ছাদে
ছিদ্র ঐ ভাঙা ছাতাটা
মাথা বাঁচায় তার বৃষ্টি রোদে
শেষের দিকে যাচ্ছিল যে আয়ু
ছোট্ট মেয়েটার হাত ধরে——-
প্রাণে লাগল তাতে খুশীর বায়ু
খেলার সাথী করে খেলার ছলে
ঐ মেয়েটার এখন খেলার ঘর
পুরানো ঐ জীর্ণ ছাতার তলে ।।
— বৃষ্টি
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)
Darun