ডাকচিঠি-১৬

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

যারে আমি ভালোবাসি
এখন রাতে ঘুমাই না তাঁরই জন্যে
এ কথাটি কি সে জানে!
জানে গাছের ডালের বকুল ফুল
বসন্তের দখিনা বাতাস
আমাদের হৃদয়ের সাগরে গভীর সীমানা
নিশানার প্রেম বৃক্ষ
স্মৃতির চাদরের ফল।
এই শহরের পথে ঘুরে
স্টেশনের চত্বরে তাঁরে খুঁজতে গিয়ে
সময় গেছে কখন চলে
এ কথাটি জানা নাই।
আবারও শীতকাল কবে আসবে
দেখা হবে আবার নতুন করে
ঠিক প্রথম দেখেছিলাম তোমারে যবে
তেমনি মনের মতো করে।
এই দিন চলে যায় ঈগলের চক্ষু ভেদ করে
মাথার উপর দিয়ে চিল উড়ে যায়
প্রচুর বেদনার ডানা ঝাপটিয়ে
তবুও বাঁচার আশা সফল হয়
এক পশলা বৃষ্টি এলে
কিংবা সোনালী রোদের চক্মকিতে।।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।