তবুও বাহি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তবুও বাহি
হাকিকুর রহমান

তিমির রাতে, আঁখি খুলি চাহি
চির চেনা সুরে, সেই গান গাহি।

যদি না কাটে, নিকষ আঁধার
নিঃশঙ্ক চিত্তে, গাহিবো আবার।

নয়ন পাতে, নাহি মোর ঘুম
ভরা তটিনীটে, সবই নিজঝুম।

গগন মাঝে, উঠে ঘনঘটা
অবয়বে লাগে, জলের ছটা।

অকপটে সহি, তবুও বাহি
হৃদমাঝারে, মাভৈঃ গাহি।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।