প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি তো অসূর্যম্পশ্যা নও নারী!

তোমায় আশ্রয়েই মানবের জারিজুরি।

তোমার অঙ্গুলি হেলনে স্তম্ভন পৃথ্বির,

সৃষ্টির রহস্য, তোমারগোপন হৃদয়ে থির।

আাদমের বুকের পাঁজরে জনম তোমার,

ধারক বাহক তুমি সৃষ্টি ভোমরার….

তোমার প্রকাশে উদ্বেলিত ধরা —

হাস্যে লাস্যে মোহময়ী অমৃতক্ষরা।

ভাস্বর, দীপ্তিময়,দীপিকা,উজ্জ্বলা…

চলনে,বলনে, সংসার সুফলা।

 

তোমার ক্লেদাক্ত, অপমানিত ইতিহাস,

হাপুস নয়নে ক্রন্দনের হাহুতাশ…

উথাল পাথাল চঞ্চলা পৃ্থ্বি…

বিরস বদনে বিঘ্নিত শান্তি।

নারী!একাধারে ধী,  চল্চ্ছক্তি প্রকাশ,

সৃষ্টির বিনাশ বলা সভ্যতার বিকাশ।

তুমি হও জাগ্রতা দিকে দিকে…

উদ্ধারো বিপথগামী পৃথিবীকে।।

=======================

 

 

 

0

Publication author

0
শ্রীনীরদ বাংলা ও ইংরেজি ভাষায় ছড়া ও কবিতা
রচনা করেন। বর্তমানে নেটমাধ্যমে বিভিন্ন সাইটে
তিনি লিখে চলেছেন। সাম্প্রতিক ঘটনাবলী, বৈঞব
সাহিত্য, আঞ্চলিক ও সাবলীল বাংলায় তাঁর কবিতা রচিত হয়।তিনি কোলকাতা নিবাসী এবং ইংরেজি ও বাংলা সাহিত্যের শিক্ষক।
Comments: 0Publics: 1Registration: 30-07-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।