একবার এসো Ekbar Esho

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

একবার এসো Ekbar Esho
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন — প্রেমের ভোরাই (দ্বিতীয় খণ্ড)

ভালোবাসার তরে ভালোবাসা,
পূরণে হাসি— তামাশা নয়, নতুবা হতাশা।
শুধুমাত্র “হয়তো” নয়— তবু শুধুই আশা।

হিজিবিজি কথাতেই কত প্রত্যাশা!
খুঁজি শুধু দৃঢ় বিশ্বাস আর ভরসা।
আশার রং কখনো কালো, কখনো ফর্সা।

ভালোবাসায় টিকে রয় ভালোবাসা।
ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন দিকেই বায়ু বয়—
যে সয়, সেই রয়; পরে হয়ে যায় মহাশয়।

প্রেমেই ভাব, ভালোবাসায় সিক্ত— পোক্ত অভয়।
অনুরণন উথাল-পাথাল, বিগলিত মোর হৃদয়।
হৃদয়ের টানে ভালোবেসে এসো ভালোবাসায়।

সবুজ বনানীঘেরা মোর বর্ণময় ঘরটি দেখা যায়।
পাখির কুজনে ঘুম ভাঙে, উঠোন ভরে আলোয়।
সারাদিনে আলপনা এঁকে
রবি অস্ত যায় গোধূলি বেলায়।

জয়-পরাজয়, উত্থান-পতনেও
বাসনার বাসা মোর বিজয়।
ভালোবাসি তোমায়— দ্বিধা-দ্বন্দ্ব নেই,
ভয়কে করেছি জয়।
নিশুতি রাত্রিতে ছমছম শিহরণ খেলে
অমাবস্যার জোছনায়।

সবার আশীর্বাদে
ভালোবাসার বাসাখানি হয়েছে পাথেয়।
ভালোবাসার খেলাঘর মোর—
ভালোবাসায় একবার এসো, প্রিয়।

স্বপ্ন-সত্যিতে হাত দুটি ধরো,
ঝরোঝরো, ঝিরিঝিরি— সব স্বপ্নময়।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 117Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted