নিজ দায়িত্বে বিয়ে Nij Dayitte Biye

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নিজ দায়িত্বে বিয়ে
কলমে— সুব্রত পণ্ডিত

সাক্ষী হাজার জন,
উকিলও ছিল অনেক,
চুক্তিপত্র কেউ পড়েনি—
শুধু বিয়ে সারার ঝোঁক।

ফাঁদটা ছিল সেখানেই!

বিয়ের দিনে—
হাসিমুখে দিলাম সই,
“যাবজ্জীবন বিয়ে—
আপিলের উপায় নেই!”

সাত পাক ঘুরে ভাবলাম—
জিতলাম মামলাখানা,
প্রজাপতি হেসে বললেন,
“ওটা ছিল রায়, বুঝলে না?”

প্রেম ছিল জামিনে,
বিয়ে হলো চার্জশিট,
সংসারে ঢুকেই দেখি—
দুজনেই আন্ডার অ্যারেস্ট!

হানিমুন শেষ হতেই
শুরু দৈনিক শুনানি,
অভিযোগ—”শুনছ তো?”
“হুঁ” বললেই—জেরা শুরু!

মন্ত্রগুলো কানে এসেছিল,
শর্তগুলো গেল হারিয়ে,
পরেছিলাম ফুলের মালা,
বুঝিনি—আইনের জ্বালা!

ধারা-ক্লজে— যাবজ্জীবন বিয়ে,
শাস্তিটা মন্দ নয়—
ভাত মেলে, গালও মেলে।
শুধু শেষ কথাটা—
নিজের মুখে খুব কম জনই বলে!

ছোট অক্ষরে
কোথাও কী লেখা ছিল—
“নিজ দায়িত্বে বিয়ে।”

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 96Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।